ছন্নছাড়া বিষণ্ণতা সেলাই করি রাত্রি
জুড়ে
কে জানে সুখ লুকোনো কোথায়, কোন সে দেশের
কোন শহরে
কিসের মাসী, সুখ না অসুখ, পেটের ভেতর
অ্যান্টিস্পাস্ম
কমছে এসির ধুকপুকানি, শুধু হৃদয় পায়না
বিরাম।
সাতসকালে ভীষণ তাড়া, প্রেসার কুকার,
অটোর লাইন,
জমছে ধুলো, কব্জা গুলোয়, শরীর জুড়ে
ফ্রাঙ্কেস্টাইন
সূর্য যখন গা এলানো, ঘামের গন্ধ শরীরময়
ঠিক তখনই, পেটে মোচড়, ঠিক তখনই মৃত্যুভয়
।
No comments:
Post a Comment