জানিনা তুই ফিরবি কিনা শহরে ।
কলকালের কোলাহল
অস্পৃশ্য তোর শরীরকে ছোয়নি ।
থুতু, ঘাম, লালার
স্পর্শ পায়নি তোর বেনেটনের অন্তর্বাস
।
ভালবাসাটা সেভাবে কোনদিনও হয়নি
শুধু টিফিনের সময় আড়চোখ ।
তাই দুরবাশের দূরত্ব দূরভাষে কমাই না।
রয়্যাল স্ট্যাগ ব্রেকআপ ভোলায়
মাস্টারকার্ডে কিন্তু সব কেনা
যায়না।।
No comments:
Post a Comment