Sunday, September 20, 2015



জানিনা তুই ফিরবি কিনা শহরে ।
কলকালের কোলাহল
অস্পৃশ্য তোর শরীরকে ছোয়নি ।
থুতু, ঘাম, লালার
স্পর্শ পায়নি তোর বেনেটনের অন্তর্বাস ।
ভালবাসাটা সেভাবে কোনদিনও হয়নি
শুধু টিফিনের সময় আড়চোখ ।
তাই দুরবাশের দূরত্ব দূরভাষে কমাই না।
রয়্যাল স্ট্যাগ ব্রেকআপ ভোলায়
মাস্টারকার্ডে কিন্তু সব কেনা যায়না।।

Thursday, August 27, 2015


হর্ষধ্বনি নাই বা দিলাম
কর্কশই বা কবে, কোথায়?
একলা ফেলে চলে গেলে
শূন্য মাঠে, নকশিকাঁথার
স্পর্শকাতর সেসব কথা
আটকে থাকুক চুয়িং গামেই
চোখের জলে ভিজল চিবুক
সুইসাইড নোট সাদা খামে
বাইপাস জোড়া গাড়ির ধোঁয়ায়
দুষিত আজ তোমার স্মৃতি
বিলবোর্ড জোড়া বন্ধন ব্যাঙ্ক
আজকে শুধুই মন একাকী

Friday, August 21, 2015


ছন্নছাড়া বিষণ্ণতা সেলাই করি রাত্রি জুড়ে
কে জানে সুখ লুকোনো কোথায়, কোন সে দেশের কোন শহরে
কিসের মাসী, সুখ না অসুখ, পেটের ভেতর অ্যান্টিস্পাস্ম
কমছে এসির ধুকপুকানি, শুধু হৃদয় পায়না বিরাম।

সাতসকালে ভীষণ তাড়া, প্রেসার কুকার, অটোর লাইন,
জমছে ধুলো, কব্জা গুলোয়, শরীর জুড়ে ফ্রাঙ্কেস্টাইন
সূর্য যখন গা এলানো, ঘামের গন্ধ শরীরময়
ঠিক তখনই, পেটে মোচড়, ঠিক তখনই মৃত্যুভয় ।

Wednesday, August 19, 2015


অন্ধকার, বোঝাই ভার
হঠাৎ বুঝি নামলো রাত
জলভরা, মেঘেরা
শার্সি জুড়ে জলপ্রপাত
জমছে জল, অনর্গল
ছল-ছলাৎ ছুটছে লোক
ভিজছে মন, চোখের কোণ
বৃষ্টি হোক, বৃষ্টি হোক  

Saturday, August 15, 2015



যদি এ মুহূর্তে,
বিচ্ছেদ ঘটে।
যদি স্তদ্ধ হয় ভালোবাসা।
দিন প্রতিদিন
যদি আচমকাই ভুলে যাও,
একটু একটু করে
যদি আমিও ভুলে যাই – একেবারে।
অনেকক্ষণ ভেবে, দুমড়ে, মুচড়ে দিয়ে হৃদয়টাকে
একরাশ বালি চাপা দিয়ে, শিকড় উপড়িয়ে
ধাবমান হও যদি।
সেইদিন, সেই ক্ষণে আমি নোঙড় ফেলবো,
কোনও নতুনের দ্বীপে।


ছুঁচালো রাত ফালা করে দিয়ে যায়
কিছু শব্দকে,
নগ্ন দিন, আভরণ খোঁজে রক্তে।
জলের ঝাপটায়, সমুদ্রের বালিতে
প্রচ্ছন্ন নিস্তদ্ধতা, তোমার অপেক্ষায়।
পরে থাকে কিছু ক্ষয়ে যাওয়া স্মৃতি,
কিছু ক্ষয়ে যাওয়া দরজা।
ঘরের কোনে রাখা বালতিতে,
জমা হয় কান্না।

Saturday, February 14, 2015

একলা মুসাফির

শীতের সকাল, হাথে কফির কাপ
বাইরে বৃষ্টি; হাল্কা, ঝিরঝির
খবর বলছে ভীষণ নিম্নচাপ
এস ডি বলছে – “ইহান কোন হ্যায় তেরা মুসাফির।।
সারাটা দিন অলস ভাবেই থাকা
বইতে মুখ, আরামকেদারায়
কিছু শব্দ খাতায় লিখে রাখা
যদি গেঁথে গেঁথে কবিতা করা যায়।।
দুপুর আসে, খিচুড়ি, অমলেট
তন্দ্রা আসে, হাল্কা চাদর মুড়ি
আনমনা হাথ, প্যান্টের পকেটে
একটা সিগারেট, দুটো সুখটান মারি।।
বিকেল, সন্ধ্যা পেরিয়ে রাত্রিবেলা
দিন শেষ ভেবে মনে ভরে যায় গ্লানি
অন্ধকারের ভয়ে নাইটল্যাম্প জ্বালা
অন্ধকার তাই ভীষণ অভিমানি।।
রোদের তাপে জ্বলে ঘাস
এ তৃস্নাত আষাঢ় মাসে
প্লাবন আশার কথা বলেছিল কে যেন
হাথে গ্লাস নিয়ে চলা ছেলের
কৈশোর গেল চায়ের জলেই
রাতজাগা পেঁচা ঘর পায়নি এখনো
খড়কুটো মুখে পাঁচটা চড়াই
দিন-রাত্রি বাঁচার লড়াই
অটো চিমনীর তেল কালি মাখা আউটলেটে
তুমি আমি মাখা মেঘমল্লার
বৃষ্টি শানাল প্রেম জেল্লা
ভালোবাসা আজ ডিস্পোসেবেল এনটিটি

Thursday, February 12, 2015

ইয়ারিয়া
সেদিন ৩টে বন্ধু মিলে, আড্ডা, কফি, বার্তালাপ
সবার জমা দুঃখ যত, সবার জমা মনখারাপ
সেদিন ৩টে বন্ধু, তাদের পরস্পরের তাগিদ খুব
জ্যোৎস্না রাতের বাইপাসেতে স্মৃতির লেকে গভীর ডুব ।।
কাটল অফিস কেউবা আগে, কেউবা ভীষণ ঠিক সময়
হাতড়ে স্মৃতি, পাঁতরে স্মৃতি, রুকলো স্মৃতির অবক্ষয়
কেউবা হঠাৎ উঠল কেঁদে, কেউবা হঠাৎ চিত্রহার
কেউবা ভাবুক, পূর্ণিমাতে, সাক্ষ্য দিল ভেড়ির পার ।।
রাত বাড়তেই, ফোন বাড়ল, মনের বোঝার হাপিত্যেশ
৩টে বন্ধু, ৩টে হৃদয়, ৩টে শরীর নিরুদ্দেশ
দেখল শুধু বাইপাস, আর দেখল ফাঁকা ওয়াগন আর
উঠল ভেসে ৩টে শরীর, ৩টে হৃদয় নিঃসাড় ।। 

Tuesday, February 10, 2015

এমডব্লিউ১

চাকার ওপর সীট বানিয়ে পা ঝুলিয়ে বসে পরে
পাঁচ টাকাতে অরেঞ্জ লজেন্স প্যাকেট ছিঁড়ে মুখে ভরে
ট্যাগ ঝোলানো সবুজ রঙের, ব্যাগ খয়েরি, শালটা কালো
কোনাকুনি সীটটা আমার, (তাই) না চাইতেও চোখটা গেল
চুলটা স্ট্রেটেন্ড, সাইডে ক্লিপ, নেল-পালিশ হীন আঙ্গুল হাথে
সাদা সালওয়ার, সাদা ওড়না, কামিজে ছবি জলপ্রপাতের
গান শুনছে, বা রেডিও – কানের থেকে তারের সারি
টিকিট হয়নি, তাই বুঝছিনা কোন পাড়ায় কোন স্টপেজে বাড়ি
হথাত করে ভিড় হল বাস, কন্যে তুমি হারিয়ে গেলে
কাল থেকে রোজ এমডব্লিউ১, তোমায় খানিক দেখার ছলে