শুনশান শুন্যস্থান পেরিয়ে
যুক্তাক্ষরে পা দিতেই
আর্তনাদ করে উঠল কলম টা।
দ্রাবিড়ীয় ইতিহাস মাখা রিফিলটা
ভগ্নাংশের অস্তিত্বর খোঁজে
স্পাইরালের প্রতিটা গর্তে
এক্কা দোক্কা করতে করতে
মাথা ঘুরে আচমকাই
তৃতীয় লাইনে এসে, খসখস
আওয়াজ তুলে এগোতে লাগল।
ঘুম পাহাড়ের মাথার ওপর থেকে
শেষবার দেখা কাঞ্চণজঙ্ঘা রং
ছাকনী চুঁয়ে সাদা কাপে ভর্তি ।
দশ ওয়াট এল ই ডি
শালক সংশ্লেষ ঘটালো বিবর্ন পাতায়।
শুন্যস্থান পুরণ। রিফিল শ্রান্ত ।
সামন্তরাল মাএাগুলোয় পূর্ণ
প্রাপ্তবয়সের ছাড়-পত্র । ।
Tuesday, April 5, 2016
চৈএ সেলে সবই পাওয়া যায়
শুনে সারাক্ষণ
গড়িয়াহাটার চৈএ সেলে
কিনতে গেলাম মন। ।
ডাইনে বাঁয়ে, এদিক সেদিক
হকার পরখ করে
গুলিয়ে গিয়ে থমকে গেলাম
ডোভার লেনের মোড়ে। ।
“কি চাই দাদা?” শুধায় হকার
“মন কত করে ভাই?”
আঁতকে উঠে ঝাঝিয়ে বলে
“মন বিক্রি নাই”। ।
কাচ ঠেলে ঢুকে বিশাল দোকানে
খুঁজতে মনের পসার
সেলস ম্যান বলে - “মন? দাড়ান
ডেকে আনি সিনিয়ার”। ।
চড়ছে পারদ , নারদ নারদ
এই বুঝি মার খাই
চৈএ সেলে সব মিললেও
মনের দেখা নাই। ।
মানুষ কেনা যায় কি?
যায় যায়। মৃতদেহ দু লাখ,
আধ মড়া এক লাখি। ।
তবে যে শুনেছি কোষাগার উদ্বৃত্ব?
হ্যাঁ ঠিকই। তাই তো অধঃপতন
২৩ জন আজ মৃত। ।
রক্ত নিয়েও রাজনীতি , ভাবা যায়!!
এর ঝান্ডা, ওর পান্ডায়
বড়ই দুঃসময়। ।
ভাগ্যিশ আজও মানবীকতা বেঁচে
নইলে রক্ত দেবার জন্য
এত মানুষ আসত যেচে। ।
সত্যিই । সব কথার এক কথা
প্রাণ চাও যদি শহরেরও
তবে বাস করো কলকাতায়। ।
Subscribe to:
Comments (Atom)