চৈএ সেলে সবই পাওয়া যায়
শুনে সারাক্ষণ
গড়িয়াহাটার চৈএ সেলে
কিনতে গেলাম মন। ।
ডাইনে বাঁয়ে, এদিক সেদিক
হকার পরখ করে
গুলিয়ে গিয়ে থমকে গেলাম
ডোভার লেনের মোড়ে। ।
“কি চাই দাদা?” শুধায় হকার
“মন কত করে ভাই?”
আঁতকে উঠে ঝাঝিয়ে বলে
“মন বিক্রি নাই”। ।
কাচ ঠেলে ঢুকে বিশাল দোকানে
খুঁজতে মনের পসার
সেলস ম্যান বলে - “মন? দাড়ান
ডেকে আনি সিনিয়ার”। ।
চড়ছে পারদ , নারদ নারদ
এই বুঝি মার খাই
চৈএ সেলে সব মিললেও
মনের দেখা নাই। ।
No comments:
Post a Comment