শুনশান শুন্যস্থান পেরিয়ে
যুক্তাক্ষরে পা দিতেই
আর্তনাদ করে উঠল কলম টা।
দ্রাবিড়ীয় ইতিহাস মাখা রিফিলটা
ভগ্নাংশের অস্তিত্বর খোঁজে
স্পাইরালের প্রতিটা গর্তে
এক্কা দোক্কা করতে করতে
মাথা ঘুরে আচমকাই
তৃতীয় লাইনে এসে, খসখস
আওয়াজ তুলে এগোতে লাগল।
ঘুম পাহাড়ের মাথার ওপর থেকে
শেষবার দেখা কাঞ্চণজঙ্ঘা রং
ছাকনী চুঁয়ে সাদা কাপে ভর্তি ।
দশ ওয়াট এল ই ডি
শালক সংশ্লেষ ঘটালো বিবর্ন পাতায়।
শুন্যস্থান পুরণ। রিফিল শ্রান্ত ।
সামন্তরাল মাএাগুলোয় পূর্ণ
প্রাপ্তবয়সের ছাড়-পত্র । ।
No comments:
Post a Comment