(না)হওয়া
বৃষ্টিটা আকাশকে দিয়েছিল
রামধনু
বড় রাস্তাটাকে গভীর ক্ষত
গরমকে বিদায় আর আমায়
বিষন্নতা
মনের উচাটনের সহজ নিভারন
খানিক ইন্টারনেটে এদিক
সেদিক বা
কোন সস্তার ডীভীডীতে
হৃদয়টা কলমকে দিতে পারলোনা
কবিতা
কলম খাতাকে দিতে পারলোনা
আঁচড়
রাত কাবার... সূর্যের সাথে
কর্মব্যাস্থতা
No comments:
Post a Comment