Saturday, February 7, 2015

ঝিনচ্যাক

তুলছ সেলফি, চলছ দুলকি, শরীরে উল্কি
গেটাপ খানা ঝিনচ্যাক
ইংলিশ হেবি, খুব টেকস্যাভি, বান্ধবিও
ঠিক একদম খাপে-খাপ
শনিবার হলে, বিদেশি হোটেলে, টনিক জলে
বম্বে জিন দু চার পেগ
রোববার কাকা, ব্রেকফাস্ট একা, পাউরুটি সেঁকা
বেকন, বেনেডিক্ট এগ  
সোমবার গুরু, বুক দুরুদুরু, সপ্তাহ শুরু
এদিক ওদিক মেল সেন্ড
কোড ঝাড় খেলে, কিবা এলো গেল, গুগল খুলে
ফের এসে যাবে উইকেন্ড 

No comments:

Post a Comment