Saturday, February 7, 2015

ভবকৈলাস ভট্টাচার্য

আমি দশটা – পাঁচটা ব্যাস্ত, আমি ফ্রি আমলকী চুষি
আমার সকাল মানেই বাজার (করা আর পড়া), মিনিবাস, ডালাওউসি
আমি সাড়ে পাঁচ ফুট, বাটা, বাড়িতে স্যান্ডো পায়জামা
আমার শনি-বৃহস্পতি পোস্ত, বাকি চারদিন চারাপোনা
আমি ভালবেসে দেখি ফুটবল, আমি লুকিয়ে খাই রাম
আমি মশারীতে খেলে সিগারেট, বাড়িতে তুলকালাম
আমি সুলভে খানিক পেচ্ছাপ, আমার রক্তে হাল্কা চিনি
আমার মাটির মানুষ গিন্নির, মেজাজ দিদিমনির
হাল্কা পাক ধরছে চুলে, তাই মাসে একবার ডাই
আমি নেমতন্নয় চুপি চুপি ডাইজিন নিয়ে যাই
আর বছর দশেক গুরু, তারপর নো টেনশন

২৯ দুপুর পাশবালিশ আর একদিন অফিসে, পেনশন।।

No comments:

Post a Comment