কুমোরটুলি
তাদের কেউ পান্তা ভাতে
কারও বৃষ্টিতে মাথায় হাত
শুধু প্লাস্টিকের দোকানে, মেঘ দেখলেই হাসি।।
গলির মোরে আলুর চপ
সনপাপড়ি গপাগপ
সরু গলি জুড়ে প্রতিমা রাশি রাশি।।
কেউ লাগাচ্ছে মায়ের চুল
কারও সময় জ্ঞানে ভুল
তাই গণেশ ঠাকুর গোলাপি রঙে ভিজে।।
একটা গলি ভর্তি লোকে
যারা ঠাকুর তোলে ট্রাকে
আমি ডেসটিনেশন, তিনটে গলি খুঁজে।।
এদিক সেদিক ভীষণ ভিড়
ঘেমে নেয়ে অস্থির
তবু দড়ি-বাঁশে ঠাকুর চরল ট্রাকে।।
চাঁদমালা, শিব শোলার
কারা ব্যাস্ত ফটো তোলায়
কুমোরটুলি বিদায় দিল দুর্গা মাকে।।
No comments:
Post a Comment