Saturday, February 7, 2015

বইমেলা

তাঁর বয়েস ৩৮ হল।
ময়দান থেকে বিতারিত হয়ে
বছর কয়েক তাঁর স্থান – বাইপাস।।

তাঁর গায়ে আগুন দিয়েও
মেরে ফেলা জায়নি তাকে।
মমারথে আজও তুলি-ক্যানভাস।।

হাউসের সস্তার পকরা – ইনফিউসান
শেষ দিনে আকন্ঠ রাম, গিটার, গান।
এখনও গিল্ড চকোলেট ছোড়ে?

কৃত্তিবাস, আনন্দ, দেশ
মৌসুমিতে অন্য রকম বই
লিটিল ম্যাগ কি আজও বিপ্লব করে?

আমরা যারা কখনও পাস, কখন টিকিট
তাদের শেষ দিনে কান্না পায়
যখন শেষ ঘণ্টাটা বাজে।।

তাই আমাদের তিনির উদ্বোধনে
একটা ঘণ্টাই যথেষ্ট
বাকি ৩৭ টা অকাজের।। 

No comments:

Post a Comment