সেই মেয়েটা
ফর্সা শরীর, লাল জামা তার
লুমিয়া দিয়ে ফটো তোলে
দেখতে পেলাম পূজোর দিনে
দুর্গা ঠাকুর দেখার ছলে
চুলে গার্ডার, হর্সটেল ঝোলে
ব্যাগও কাঁধে ম্যাচিং করা
টিকলো নাকে ঘাম জমেছে
কানে দুটো দুল ফুটোয় ভরা
বাঁ হাতে চুড়ি, তিনটে রঙের
ডান হাথটা বড্ড খালি
দেখতে দেখতে উধাও সে মেয়ে
আমার একজিট অন্য গলি
নাম জানিনা, ধাম জানিনা
তাই হলনা গুগল করা
হয়ত কালকে দেখব আবার
অন্য গলি অন্য পাড়ায়
No comments:
Post a Comment