Saturday, February 7, 2015

রোজনামচা

রাত বারে শুক্রে, পানশালা বন্ধ
অর্ধেক ঘোরে থাকা মাতালের ধন্দ
জল দিয়ে জোছনা, পেটে তবু খিদে হায়
চাঁদটা কি আজ তবে ঝলশান রুটি নয়?

দেওয়াল লিখনে করে মাতালটা পেচ্ছাপ
রাজনীতি ভিজে যায়, প্রাকিতিক কেচ্ছায়
মাতালটা হেঁটে চলে, কুকুরটা ঘেউ দেয়
দাম বারে পেট্রোলের। জনতা বেকায়দায়

তবু সেলে এটাসেটা, ট্যাবলেটে সগড়ি
বেড়ে চলে মাইনে, সরকারি নকরির
বিয়ে বাড়ি সোনা চায়, পুজো চায় পয়সা
সাহায্য চাইলেই পুলিশের গুসসা

ট্রেনে ট্রেনে ধাক্কা, বাইপাসে গর্ত
মাতালটা বেঁচে থাকে রোজ নিঃশর্ত
ছোলা, নুন, লঙ্কায় নেশা তার নিত্ত

কবিতাটা তুলে ধরে সামাজিক সত্য

No comments:

Post a Comment