জয় বাঙালি
লড়তে হবে, করতে হবে, পড়তে হবে মাঝরাতে
খাবার গোরায় পাতিলেবু আর পয়োধি চাই শেষ-পাতে
ভাতের পাতে মাছভাজা চাই, আনন্দবাজার ভোরবেলা
শীত পরলেই নলেনগুড় আর সাইকেল মানেই গোয়ালা।।
শ্রাবণ মাসে বাবার থানে, জল ঢেলে তাগা পরা
তুমি যদি এগিয়ে যাও, আমি ঠিকই দেব বাগড়া
ইলিস-চিংড়ি লড়িয়ে দেবো, ফুটবল এও দেবো সবুজ-লাল
দাবী মানলে ১২টায় অফিস, দাবী না মানলে হরতাল।।
দুর্গা পুজায় চাঁদা দেবো, বিস্যুতবারে শাঁখে ফু
সত্যেন বোস কলেজ হবেন, মূর্তি হবেন মাও-সে-তুং
বড়বাজার মানেই মাড়োয়ারি আর রিকসা মানেই দারভাঙ্গা
বৈসাখ মাসে কাঁচামিঠে বা ঝালনুন দিয়ে কামরাঙা।।
ষষ্ঠী মানেই লুচি হবে, জন্মদিনে ধান, পায়েশ
রোববারে খেয়ে কচিপাঠা, ভাতঘুম এ তারপর আয়েশ
মিনিবাসে যাব কলার তুলে, আম্বাসাডার ট্যাক্সি চাই
বিরিয়ানিতে আলু আর কেবিনে বসে ফিশফ্রাই।।
জলসার শুরু রবিঠাকুর, শেষপ্রান্তে মিঠুনদা
লেখক মানেই দেশ-আনন্দ, লিটিলম্যাগ নিপাত জা
প্রেম করব মল এ বসে, আবির দিয়ে খেলব হোলি
Of bangali, for bangali,
by a bicchu bangali
No comments:
Post a Comment