Saturday, February 7, 2015

ফিরলেই যদি

ফিরলেই যদি এতদিনের পরে
কণ্ঠ কেন রুদ্ধদ্বারের হেতু
অন্ধকারে

কাজের চাপে তো আমিও বাঁধা রোজ
তবুও আমার দশটা - পাঁচটায় আকুল হয়ে
কম্প্যাশানের খোঁজ

বাবুঘাটের বাদামে উদরপূর্তি
একলা হাঁটে ট্রামের দিশা দেখে, আমার
মৌন মুখর মূর্তি

তুমি তখনও ফ্রেশ আইস্ক্রিএমে ব্যাস্ত
বিন এ ফেলা টিস্যু পেপার না আমার মন
(কোনটা) বেশী অবিন্যস্ত

তবুও ফিরলেই যখন সেসব ভুলে গিয়ে
না বলা কথা ঝরে পরুক, তোমার

ম্যানিকিওরড আঙ্গুল দিয়ে

No comments:

Post a Comment