Saturday, February 7, 2015

নগরের কবি
আমার বাড়ির পাশে
ডানায় ইচ্ছা মেলা কোন তালগাছ নেই
নেই প্রভাত কিরন দেখার অবকাশ

তাই আমার ইচ্ছাপূরণ
কন্সটাক্সানের উজিয়ে থাকা পিলারে
আটকে থাকা ঘুড়ীটার মুক্তিতে

আমার শহরের নদীতে
নৌকা চলেনা ছলাত শব্দ তুলে
নদী বিহারে সঙ্গী; খানিকটা ঘাম আর কিছুটা ব্যাস্ততা

আমাদের ট্রেন ইলেকট্রিকের
তাই ধোঁয়ার রোম্যান্টীসিস্মের অবকাশ নেই
বরং চান্স ইন্সুরেন্স ক্লেম করার

ঘোড়ায় টানা গাড়ি
আছে, কিন্ত তাতে ব্যয় করার সময় নেই
তাই ট্যাক্সি, মেট্রো, বাসেই চিন্তা ভাবনা

আমি শহরের কবি
তাই আমার কবিতা প্রকৃতিকে উৎসর্গিত নয়
প্রতিদিনের বাঁচার লড়াই এর সাক্ষী


No comments:

Post a Comment