Saturday, February 7, 2015

অন্য প্রেমের গল্প

মেয়েটা ছেলেটাকে ভালবাসা দিয়েছিল।
ছেলেটা দিয়েছিল খানিকটা বিশ্বাসঘাতকতা
আর অনেকগুলো চুমু।
মেয়েটা ছেলেটাকে ৫০০ টাকা দিয়েছিল।
ছেলেটা দিয়েছিল টাকাটা চোট করে
আর কিছুতা অস্বীকারক্তি।
মেয়েটা ছেলেটাকে শুভকামনা জানিয়েছিল।
ছেলেটা জানিয়েছিল একটা ধন্যবাদ
আর দেখিয়েছিল একটু বিরক্তি।
মেয়েটার কোন বন্ধু ছিল না।
ছেলেটার অনেক বন্ধু ছিল
এবং কিছু বিশেষ বান্ধবী।
আজ যখন মেয়েটার সাথে দেখা, বাসে,
তার সাথে অন্য এক ছেলে
মাথায় সিঁদুর, হাতে শাঁখা।
বাস থেকে নেমে, আমি হসপিটালে ঢুকতেই,
ডাক্তার তার চোখের পাতা বুঝিয়ে দিল।
ছেলেটা আজ সাদা চাদরে ঢাকা।
ছেলেটার ছোটবেলা থেকেই হৃদয়টা ফুটো।
মেয়েটা আজও দেখেনি
ফুটো বাঁচিয়ে জমানো ভালবাসাটা।


No comments:

Post a Comment