বৃষ্টিটা
এই বৃষ্টিটা তোকে ছোঁবেনা
শার্শিটা ভিজিয়ে দিয়ে যাবার সময় বলে যাবে
তুই অপেক্ষায়।।
এই বৃষ্টিতে আমি ভিজবো না।
আমার যে সুস্থ হয়ে বাড়ি ফেরার
ভীষণ তাড়া।।
এই বৃষ্টিতে মাটি, জল পেল
ধুলো বালি থেকে অনেক দূরে আমি তাই
কাদা লাগলো না।।
এই বৃষ্টিটা মন ছুঁয়ে গেল।
তোর হাসি, তোর শব্দে, একে নেওয়া
কিছু মুহূর্ত।।
এই বৃষ্টিটা শেষে শেষ হল।
তোর বাস ধরা বা আমার বাড়ি ফেরার
অপেক্ষা না করেই।।
আকাশটা তবুও কালো করে।
চাওয়া পাওয়ার সীমান্তটা তাই আজ
ভীষণ আবছা।।
তোর এক রাশি হাসি মাখা দুপাটায়
তোকে খেতে দেখা
খানিকটা আইসক্রিম।।
No comments:
Post a Comment