Saturday, February 7, 2015


ভাল থেকো

তোর গা পুড়ে যায় জ্বরে, আজ একটু একটু করে
আমি জানলা দিয়ে আকাশটাকে দেখি
তুই ঠিক হয়ে যা জলদি, আমি ফিরেই গায়ে হলদি
আজ তুই আর আমি দুজনেই একাকি।।

স্বেতকনিকা ঘোরে, তোর সারা শরীর জুড়ে
রাতে প্লিজ ওষুধটা নিস খেয়ে
আমি মনে করাবো তোকে,  হয়াটসঅ্যাপ বা ফেসবুকে
একটা দিন হয়ে যা লক্ষ্মী মেয়ে।।

দেখিস কাল সকালে সূর্য, উঠবেই অনিবার্য
তুই সুস্থ শরীরে হেসে সুপ্রভাত
আমি তখনি শুতে যাব, যখন তোর সুস্থতা পাব
আমার চাঁদের সাথে প্রেয়ার সারা রাত।।

No comments:

Post a Comment