আচ্ছে দিন আয়েঙ্গে
আমাদের রোজ রাস্তা ঘাটে ধর্ষণ হয়
ছিনিয়ে ন্যায় কেউ পয়সা, কেউ মূল্যবোধ
আমরা বাড়ি ফিরি হেরে, দুও দিতে দিতে
গ্লানি মাখা শরীর শাওারে ধুয়ে
ভদকা গ্লাসে খিস্তি মাখা ঠোঁট ছোঁয়াই
পরদিন আবার বেরই।।
আমাদের বাঁচা নিয়ে ঘৃণা নেই
রোববারের বেশি দামের মাছ, রেওাজি খাসি আছে
আমরাও হালাল হই, রোববারের বাজারে
কুছ পরোয়া নেহি তাতে
আচ্ছে দিন আয়েঙ্গে।।
আচ্ছে দিন আয়েঙ্গে।।
No comments:
Post a Comment