Saturday, February 7, 2015


একা

ধু ধু সম্মুদুর, ধূসর বালুচর
মেঘ রদ্দুরে লুকোচুরি চলে আকাশে
লাল কাঁকড়ার সারি, ক্যাসুরিয়ানার বাগিচায়
ওষ্ঠে ক্ষত, ধমনীর রঙ ফ্যাকাশে

হাত ধরা দুই সঙ্গী, হেঁটে পার হয় বালুপথ
নোংরা ভিখারি ভিখ মাগে, সে খেতে চায়
শুকনো কুমড়ো সুর দেয়, আমি গান ধরি নিরালায়

দুফোঁটা জল আনমনে ঠিক ই পরে যায়

No comments:

Post a Comment