Saturday, February 7, 2015

একাকী

সকালের জ্বলে যাওয়া পাউরুটিটা বা ব্যাগের মধ্যে আপেল
ফ্রিজে অভুক্ত খাবারের স্তূপ
টেবিলে সাজানো ডিও, পারফিউম, চিরুনির পেছনে
একটা বড় আয়না ... আমার প্রতিছবি

সেট মাক্স এ চলে যায় সিনেমা, ডেল এ টাইপ
রুম হিটারটা নিঃশব্দে উষ্ণতা দেয়
আমি আনমনে হাত দেখি, হেসে উঠি
তোমার হাতের উষ্ণতা মনে পরে যায়

পেন্সিল, রাবার, কাজগ নিয়ে বসি
আঁচড় খাতায় নাকি নিজের বুকে
ভাল গান গেয়ে নিজেই ‘বহুত খুব’
একাকী জীবন মুক্তির পথ খোঁজে

একাকীই 

No comments:

Post a Comment