দেরি হলে মা বকবে
অনেক আগেই এসেছিলে, আমি আগে চলেও গেলাম
আমার কফি আইরিশ, তোমার কফির কি নাম?
আমি গেলাম কলেজ, তুমি ঢুকলে শপার স্টপে
ফিরতে দেরি হলে মা এখনও বকে?
একাই ছিলে মুম্বাই, একাই কলকাতা
তবে মনে নিশ্চয়ই জমা অনেক কথা?
নতুন তোমার আঙটি, পুরনো এক পেন্ডেন্ট
সোম-শুক্র অফিস, কি করো তুমি উইকেন্ড?
সালওয়ার পরো বেশি? না জিন্স এ সাছছন্দ?
কুইজিন এ তো জানি তোমার চাইনিজ পছন্দ
রাত জেগে দেখ সিনেমা, ফোনে গুঁজে দাও চার্জার
বিদেশ গেলে অবশ্যই, চেখে দেখ হ্যামবার্গার
বয়েস বাড়ছে টুকটাক, আর কতদিন একা থাকবে
বিয়ে করে নিও ঝপাঝপ, বেশি দেরি হলে মা বকবে।।
No comments:
Post a Comment