Saturday, February 7, 2015

মহাবীর

তার ঝাঁটা ওড়ায় রাস্তার ধুলো-বালি
তার একলা শুয়ে স্বপ্ন দেখা মানা
ছেঁড়া জ্যাকেটটা সম্বল ছিল বলেই
শীতকালেও তার নিত্য আনাগোনা

তার বেঁচে থাকা দয়ার দান পেয়ে
কেউবা খাবার কেউবা একটু চা
শুধু পানের দোকানের মালিক দেখতে পেলে
‘ কি চাই বে? লে চল কেটে জা’

তার পদবির কোন হদিশ ছিলনা
শুধু মহাবীর নাম – কর্পোরেসন খাতায়
বিষ মদ আজ সেটুকুও কেড়ে নিল

নগ্ন দেহে স্টিকার সাঁটা মাথায়

No comments:

Post a Comment