Saturday, February 7, 2015

ছেলেটা

ছেলেটা ফুঁ দিল ফুসফুসে পাঁঠার
ছেলেটার বয়েস বই খাতা ঘাঁটার
তবু ইস্কুল যায়না
সকালে বাবার সাথে পাঁঠার দোকানে
রাতে ভাত এক থালা, নিজের মকানে
তার নেই কোন বায়না
ছেলেটা তাকিয়ে থাকে ফ্যালফ্যাল চোখে
যখন স্কুল ড্রেস পরে কেউ তার দিকে দেখে
তবু স্বাধীনতা পায়না

ছেলেটা বড় হয়ে কসাই হতে চায়না।।

No comments:

Post a Comment