মুম্বই ২০১১
তারা হিরের মজুর
কারো ঘরে শঙ্খ, কারো আজান
তবুও বোমাটা এক করে দিয়ে
গেল
তালগোল পাকানো দেহগুলোর
প্রাণ নিয়ে চলে গেল যে আই ই
ডি টা
সে মানবতার বিরোধী
বাবা মার সন্তান
স্ত্রীর স্বামী বা কারো
বাবা কাকা
আজ শুধুই দেওয়ালে বিরাজমান
খবরের কাগজ বা
নিউজ চ্যানেলগুলো একদিন
থেমে যাবে
তবুও মুছে যাবে কি এ গভীর
ক্ষত
হে প্রিয় মুম্বই
ফিরে আসতে আসতে ক্লান্ত নয়
কি তুমি?
তাই এবার ক্ষান্ত হও।
প্রতিবাদ যে চাই ই
জেগে ওঠো মানুষ
বাড়ি ফেরার জেদ নিয়ে জেহাদি
আত্মা জাগো
এ বুধবার যেন শেষ ডাকে কালো
রাতের
No comments:
Post a Comment