সামাজিক
যারা নিজের মত থাকতে চায়।
তাদের নিজের মতোই থাকতে দাও
আমরা বরং লাইন লাগাই
টিকিট কাউন্টার বা রেশন দোকানে
অথবা কোন ভিড় বাসে ঘামি
পেটে ভাতডাল আর কানে পিএন-পিসি নিয়ে।
আমরা সামাজিক, তাই সমাজের হেতু
ভিখারিকে দুটো আধুলি ছুড়ে দেওয়া;
মিছিল-মিটিং এ স্তব্ধ রাজপথে
আয়েশ করে টান চারমিনারে।
No comments:
Post a Comment