Saturday, February 7, 2015

বগগা

কালো বদন, সাদা ল্যাজ নিয়ে উড়ি
দু টাকা দাম, তবু কেটে গেলে প্রাইসলেস হয়ে পরি
বেগতা মেপে কল করো, ভাল করে দিয়ো ছেত্তা
কারনিক যদি থাকে, তবে এদিক ওদিক গোত্তা
কখনও গাছে, কভু এন্টেনা, রিল্যাক্স খানিক সময়
দুষ্টু বাচ্চার ধিল-লঙ্গর আমায় টেনে নামায়
তবু আকাশে যখন আমিই, বুকটা তোমার ফোলা
ভেবে নিও আগে টেনে খেলবে, না শুধু ছেড়ে যাবে ঢিলা
তুমি কেটে গেলে, ভোকাট্টা হয়ে একদিক ওদিক ঘুরি
নয়ত দিনের শেষে লাটাইয়ে জরিয়ে ফেরা বাড়ি
কমছি আমরা আজ আকাশে, নেই সেই আগের চার্ম

আর দশ বছর পরে আমাদের জায়গা মিউজিয়াম 

No comments:

Post a Comment