Saturday, February 7, 2015

বড়দিন
আমার যীশুর বয়েস দশ কি বারো
শীর্ণ শরীর, ময়লা ভর্তি চুল
ফ্যাল ফ্যাল চোখ তাকিয়ে তাকিয়ে দেখে
ঢং ঢং বেল – ওই শুরু ইস্কুল

আমার যীশুর ‘টার্গেট’ থাকে রোজ
নোংরা হাতটা কাগজ কুড়িয়ে বস্তা
দিন শেষ হলে দুপিস পাউরুটি
বছর শেষে একটা জামা – সস্তার।

ক্রিসমাস ট্রি শুধু দোকানেই দেখা
কেক – যদি কারও হাত থেকে যায় পরে
আমার যিশুর বড়দিন একা একা

কাগজ কুড়নো শুধু সারাদিন ধরে।

No comments:

Post a Comment