গাগুলানো কথা
রেল লাইনের মল-মুত্রের গন্ধে
গা গুলানো সন্ধ্যে
বাটার জুতোয় ধুলো মাখা
রাত্রি জুড়ে একলা থাকা
সিগারেট জ্বেলে কবিতা লেখা
জীবন বাঁচে ধন্দ্যে
হথাৎ কোথাও বেজে ওঠে
‘কাস্তেতে তোর শান দে’
দড়ির খেলায় ওঠা পরার মাঝে
তিন-মাত্রা বাজে
তিনবেলা খাই রোজ পাত পেড়ে
চালডাল মেশা বালিতে কাঁকরে
বিছানায় পাশবালিশ আঁকড়ে
স্বপ্নদোষ সমাজের
ঝান্দা-বাজির প্রবল রোষে
দরজা বন্ধ কাজের
No comments:
Post a Comment