Saturday, February 7, 2015

খাতার কাগজে       চিন্তা মগজের
           বমি করে কিছু শব্দ
কলম কালি ঢেলে     পৃষ্ঠা ভরে ফেলে
           শ্রমিক সত্তা জব্দ  
সময় হেসে ওঠে      পাগলা কবি বটে
           মিলের গেটে দিল তালা
শিল্প ঠিকই হবে      অন্যভাবে তবে
           শ্রমিক সত্তা পালা

শ্রমিক বিড়ি জ্বেলে     ফস করে বলে ফেলে
    (বই) যদি বিকোয় তবেই অন্ন
দশটা-পাঁচটাই        খাবার এনে দেয়
        বাদ বাকি সব নগণ্য
তাদেরই লোকে পড়ে       শংসা গাল ভরে
         যারা সাজায় আলমারি
সময় যদি বাঁচে      (তবে) শিল্প ঠিক আছে
        নইলে নেহাতই বাড়াবাড়ি

পেটের টানই বড়     হৃদয় দুরুদুরু
      ভেরার পাল চলে ময়দান
বাসটা পৌছায়       কর্ম সংস্থায়
      স্বপ্ন খুঁজে ফেরে শ্বশান
এদেশে যদি পড়ো     গাড়ি ঘোড়া তবেই চর
     নকরি ছেড়ে কেন কবিতা
কবিটা তাই মরে     সবার অগচরে
      হাততালি দেয় জনতা

No comments:

Post a Comment