রিকশাওয়ালা
রিকশাওয়ালা প্যাডেল ঘোরায়
এক মাইলে সাত টাকা পায়
সারাদিন খেটে আশি কি একশ কুড়ি
বাজারে আগুন দ্রব্যমুল্যে
কাচালঙ্কাও জোটে না কপালে
অগ্যতা তাই শুধু চিঁরে, গুড়, মুড়ি।।
রিকশাওয়ালার সন্ধ্যেবেলায়
বোতল-গেলাস ঠিক পাশে চাই
নেশা বেশি হলে বউএর পেটে লাথি
আমি খেতে পাই, না খেতে পাই
ছেলেটা যেন রোজ স্কুলে যায়
দুধে ভাতে থাক সন্তান-সন্ততি।।
রিকশাওয়ালা স্বপ্ন দেখে
ছেলে ঠিকই দেবে তাকে
দুবেলা ভাত আর একটা পাকা বাড়ি
ভবিষ্যতে বাঁচার আশায়
রিকশাওয়ালা প্যাডেল ঘোরায়
দশ টাকা দিয়ে রেজকি নেয় সওয়ারী।।
No comments:
Post a Comment