চা্ ওয়ালা
তার নাম কেউ জানতোনা
শুধু সম্পর্কের আবহজালে সে
বন্দি
কারো কাকা, কারো দাদু
তার চা, দুধ, চিনি,
সিগারেটের জগতে
আমার অস্তিত্ব সারাদিনের
তিনটে মাটির ভাঁড় এ
আর নটা কাঁচা টাকায়
তার টেরি বাগানো কলপ করা
চুল
সরু গোঁফটা দেখে আমি নাম দিয়েছিলাম ‘কার্তিক’
আমার অফিস এর নিচের চা
ওয়ালা – কার্তিক দাদু
সেই একি কালো ছোপ দেওয়া
স্যান্ডো গেঞ্জী
বয়েশের ভারে বেঁকে যাওয়া
আঙ্গুল
ধেলে চলে চা, প্রতিদিন
অবিরাম
তার ভগবান, খোদা বা
ক্রিস্টের
কোন হদিশ ই ছিলনা আমার
কাছে, তবুও
পুজোর বখশিশ একটা স্যান্ডো
গেঞ্জী
দাদুর কৃতজ্ঞতার দৃষ্টিটা
কোথা থেকে যেন দু ফোটা নোনা
জল দিয়ে গেল
সেই শেষ দাদুকে দেখা
চায়ের দাম সেদিন নেয়নি
বোধয় একটা সুজির বিস্কুটও
দিয়েছিল, ভালবেশে
তাও নামটা জানা হয়নি
উচ্চাশার উড়ানে চড়ে
আমি এখন দূর দেশে, সেই একই
কীবোর্ড, স্ক্রীন, পীপীটিতে
তবুও কোথায় যেন শূন্যতা
একছুটে নিচে নামি আমি
দুচখের অস্থিরতা বুঝিয়ে
দ্যায়, সম্পর্ক
নারি, রক্ত, বংশের বাইরেও
কাঁদায়
No comments:
Post a Comment